৪৯/৪৩. অধ্যায়ঃ
স্বর্ণের আংটি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৫১৭৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১৭৫
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ قَزَعَةَ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا يَقُولُ: «نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا أَقُولُ نَهَاكُمْ، عَنْ خَاتَمِ الذَّهَبِ، وَعَنِ الْقَسِّيِّ، وَالْمُعَصْفَرِ، وَأَنْ لَا أَقْرَأَ وَأَنَا رَاكِعٌ»
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নিষেধ করেছেন। আমি এ কথা বলি না যে, তিনি (ﷺ) তোমাদেরকেও নিষেধ করেছেন। তিনি (ﷺ) আমাকে নিষেধ করেছেন : রুকু অবস্থায় কুরআন তিলাওয়াত করতে এবং স্বর্ণ ও কুসুম রঙের কাপড় পরিধান করতে।
