৪৯/৪৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১৮৮ - সাজসজ্জা
আবু হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত হাদীস; আর কৃতাদাহ্ (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় ভিন্নতা
সুনানে আন-নাসায়ী : ৫১৮৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১৮৮
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، أَنَّ أَبَا النَّجِيبِ حَدَّثَهُ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ حَدَّثَهُ، أَنَّ رَجُلًا قَدِمَ مِنْ نَجْرَانَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ ذَهَبٍ، فَأَعْرَضَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «إِنَّكَ جِئْتَنِي وَفِي يَدِكَ جَمْرَةٌ مِنْ نَارٍ»
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নাজরান-এর এক লোক রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এলো, তার হাতে ছিল স্বর্ণের আংটি। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বললেন : তুমি আমার নিকট এসেছ, অথচ তোমার হাতে রয়েছে আগুনের একটি অঙ্গার।
