৪৯/৪৬. অধ্যায়ঃ
আবু হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত হাদীস; আর কৃতাদাহ্ (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় ভিন্নতা
সুনানে নাসাঈ : ৫১৮৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১৮৯
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمٍ، عَنْ رَجُلٍ، حَدَّثَهُ، عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ رَجُلًا كَانَ جَالِسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ ذَهَبٍ، وَفِي يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِخْصَرَةٌ أَوْ جَرِيدَةٌ، فَضَرَبَ بِهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِصْبَعَهُ، فَقَالَ الرَّجُلُ: مَا لِي يَا رَسُولَ اللَّهِ قَالَ: «أَلَا تَطْرَحُ هَذَا الَّذِي فِي إِصْبَعِكَ»، فَأَخَذَهُ الرَّجُلُ فَرَمَى بِهِ، فَرَآهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ فَقَالَ: «مَا فَعَلَ الْخَاتَمُ؟» قَالَ: رَمَيْتُ بِهِ، قَالَ: «مَا بِهَذَا أَمَرْتُكَ، إِنَّمَا أَمَرْتُكَ أَنْ تَبِيعَهُ، فَتَسْتَعِينَ بِثَمَنِهِ» وَهَذَا حَدِيثٌ مُنْكَرٌ...[حكم الألباني] ضعيف الإسناد
বারা ইব্ন আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর কাছে এক লোক স্বর্ণের আংটি পরিহিত অবস্থায় ছিল। আর রসূলুল্লাহ (ﷺ) এর হাতে ছিল একটি ছড়ি, যা দিয়ে তিনি তার আঙ্গুলে মৃদু আঘাত করলেন। তখন ঐ ব্যক্তি বলল: হে আল্লাহর রসূল! আমার কি দোষ হয়েছে? নবী (ﷺ) বললেন: শোন, তোমার আঙ্গুল হতে এটা খুলে ফেল। ঐ ব্যক্তি তা খুলে ফেলে দিল। পরে নবী (ﷺ) তাকে দেখে জিজ্ঞেস করলেন: তোমার আংটি কোথায়? লোকটি বলল: আমি তা ফেলে দিয়েছি। তিনি (ﷺ) বললেন: আমি তো তোমাকে এ নির্দেশ দেইনি, বরং আমি নির্দেশ দিয়েছি, তুমি তা বিক্রি করে নিজের কাজে লাগাবে। এ হাদীসটি मুনকার।
