৪৯/৪৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১৯০ - সাজসজ্জা
আবু হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত হাদীস; আর কৃতাদাহ্ (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় ভিন্নতা
সুনানে আন-নাসায়ী : ৫১৯০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১৯০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ النُّعْمَانِ بْنِ رَاشِدٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْصَرَ فِي يَدِهِ خَاتَمًا مِنْ ذَهَبٍ، فَجَعَلَ يَقْرَعُهُ بِقَضِيبٍ مَعَهُ، فَلَمَّا غَفَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلْقَاهُ، قَالَ: «مَا أُرَانَا إِلَّا قَدْ أَوْجَعْنَاكَ وَأَغْرَمْنَاكَ» خَالَفَهُ يُونُسُ رَوَاهُ عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ مُرْسَلًا "،
আবূ সা‘লাবাহ আল-খুশানী (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নাবী (ﷺ) তাঁর হাতে স্বর্ণের আংটি দেখতে পেয়ে ছড়ি দ্বারা তাতে (মৃদু) আঘাত করতে থাকলেন। যখন নাবী (ﷺ) অন্যমনস্ক হলেন, তখন তিনি তা তাঁর হাত থেকে ফেলে দিলেন। এরপর তিনি (ﷺ) বললেন: আমি তোমাকে কষ্ট দিলাম এবং তোমার ক্ষতিও করলাম। ইউনুস (রহঃ) এটি ভিন্ন সূত্রে বর্ণনা করেছেন; আর আয যুহরী – আবূ ইদরীস (রহঃ) সূত্রে এটি মুরসালরূপে বর্ণনা করেছেন।
