১/৪৪. অধ্যায়ঃ
পানির (পাক নাপাক হওয়ার) ব্যাপারে পরিমাণ নির্ধারণ
সুনানে নাসাঈ : ৫২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، وَالْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ. فَقَالَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ»
আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ)-কে পানির পরিমাণ এবং যে পানিতে চতুষ্পদ জানোয়ার ও হিংস্র জানোয়ার যাওয়া আসা করে সে বিষয়ে জিজ্ঞেস করা হয়। পানি যখন দুই কুল্লা (মটকা) হবে তখন তা অপবিত্র হবে না।কুল্লা হলো বড় কলস বা মটকা উভয়কে বুঝায়। তৎকালে একটা মটকায় সাধারণত তিন মণের কিছু বেশি পানির সংকুলান হতো। সে হিসেবে দুই মটকা পানির পরিমাণ হবে প্রায় সোয়া ছয় মন। ঐ পরিমাণ পানিতে কোন নাপাক জিনিস পড়ার কারণে যদি এর রং, স্বাদ ও গন্ধ নষ্ট না হয় তাহলে তা অপবিত্র হবে না।
[১] ‘কুল্লা বলতে বড় মশক বা মটকা উভয়কে বুঝায়। তৎকালে একটা মটকায় সাধারণত তিন মণের কিছু বেশি পানি ধরত। সে হিসেবে দুই মটকা পানির পরিমাণ দাঁড়ায় অনুমান সোয়া ছয় মণ। হানাফী ফকীহগণ দশ বর্গহাত বিশিষ্ট কুপের পানিকে বেশি পানি মনে করেন। এ পরিমাণ পানিতে কোন নাপাক বস্তু পড়ার কারণে যদি এর রং, স্বাদ ও গন্ধ নষ্ট না হয় তাহলে তা নাপাক হবে না।
