১/৪৫. অধ্যায়ঃ
পানির পরিমাণ নির্ধারণ না করা
সুনানে নাসাঈ : ৫৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ أَنَّ أَعْرَابِيًّا بَالَ فِي الْمَسْجِدِ، فَقَامَ عَلَيْهِ بَعْضُ الْقَوْمِ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعُوهُ لَا تُزْرِمُوهُ». فَلَمَّا فَرَغَ دَعَا بِدَلْوٍ فَصَبَّهُ عَلَيْهِ قَالَ: أَبُو عَبْدِ الرَّحْمَنِ: يَعْنِي: لَا تَقْطَعُوا عَلَيْهِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক বেদুঈন লোক মসজিদে প্রস্রাব করে দেয়।কেউ কেউ উঠে দাঁড়ায়। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকে ছেড়ে দাও। তার প্রস্রাবের বাধা সৃষ্টি করো না। সে ব্যক্তি প্রস্রাব শেষ করলে তিনি (ﷺ) এক বালতি পানি আনতে বললেন। তারপর পানি তার প্রস্রাবের উপর ঢেলে দেওয়া হয়।
