৪৯/৪৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫২০১ - সাজসজ্জা
নাবী (ﷺ)-এর আংটির বিবরণ
সুনানে আন-নাসায়ী : ৫২০১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫২০১
َخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، عَنْ بِشْرٍ وَهُوَ ابْنُ الْمُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ فَقَالُوا: إِنَّهُمْ لَا يَقْرَءُونَ كِتَابًا إِلَّا مَخْتُومًا، «فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ، وَنُقِشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) রোমের বাদশাহ্র কাছে চিঠি লেখার ইচ্ছা করলেন, লোকেরা তাঁকে বললেন : রোমানরা সিলমোহর ছাড়া কোন পত্র গ্রহণ করে না। এরপর তিনি (ﷺ) রূপার একটি আংটি তৈরি করান যেন আমি তাঁর হাতে এর শুভ্রতা এখনও দেখতে পাচ্ছি। তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ' খচিত ছিল।
