৪৯/৪৮. অধ্যায়ঃ
নাবী (সাঃ)-এর আংটির বিবরণ
সুনানে নাসাঈ : ৫২০২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২০২
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ أَبُو الْجَوْزَاءِ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: «أَخَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعِشَاءِ الْآخِرَةِ حَتَّى مَضَى شَطْرُ اللَّيْلِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى بِنَا كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ خَاتَمِهِ فِي يَدِهِ مِنْ فِضَّةٍ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রসূলুল্লাহ (ﷺ) ইশার সালাত আদায়ে অর্ধরাত্রি পর্যন্ত দেরি করলেন, পরে তিনি বের হয়ে আমাদের সাথে সালাত আদায় করলেন। আমি যেন তাঁর হাতে রূপার আংটির শুভ্রতা এখনও দেখতে পাচ্ছি।
