৪৯/৫১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫২০৮ - সাজসজ্জা
তামার তৈরি আংটি ব্যবহার করা
সুনানে আন-নাসায়ী : ৫২০৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫২০৮
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ سَيْفٍ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْمَعِيلَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا، وَنَقَشَ عَلَيْهِ نَقْشًا، قَالَ: «إِنَّا قَدِ اتَّخَذْنَا خَاتَمًا، وَنَقَشْنَا فِيهِ نَقْشًا، فَلَا يَنْقُشْ أَحَدٌ عَلَى نَقْشِهِ»، ثُمَّ قَالَ أَنَسٌ: «فَكَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِهِ فِي يَدِهِ»
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নকশা খচিত একটি আংটি বানান। এরপর তিনি (ﷺ) বললেন: আমি আংটি বানিয়ে তাতে নকশা করিয়েছি। তোমাদের কেউ যেন এমন নকশা না করায়। বলেন, আমি যেন এখনো তাঁর হাতে শুভ্রতা দেখতে পাচ্ছি।
