৪৯/৫১. অধ্যায়ঃ
তামার তৈরি আংটি ব্যবহার করা
সুনানে নাসাঈ : ৫২০৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২০৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدِ اتَّخَذَ حَلْقَةً مِنْ فِضَّةٍ، فَقَالَ: «مَنْ أَرَادَ أَنْ يَصُوغَ عَلَيْهِ فَلْيَفْعَلْ، وَلَا تَنْقُشُوا عَلَى نَقْشِهِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একবার বের হলে তাঁর হাতে একটি রূপার আংটি দেখা গেল। তিনি (ﷺ) বললেন: যার ইচ্ছা হয়, সে এমন আংটি তৈরি করতে পারে; কিন্তু এর উপর যে নকশা খচিত আছে, এমন নকশা যেন না করে।
