৪৯/৫১. অধ্যায়ঃ
তামার তৈরি আংটি ব্যবহার করা
সুনানে নাসাঈ : ৫২০৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২০৬
أَخْبَرَنِي عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ الْمَصِّيصِيُّ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ مَنْصُورٍ، مِنْ أَهْلِ ثَغْرٍ ثِقَةٌ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ أَبِي النَّجِيبِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: أَقْبَلَ رَجُلٌ مِنَ الْبَحْرَيْنِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمَ، فَلَمْ يُرَدَّ عَلَيْهِ، وَكَانَ فِي يَدِهِ خَاتَمٌ مِنْ ذَهَبٍ، وَجُبَّةُ حَرِيرٍ، فَأَلْقَاهُمَا ثُمَّ سَلَّمَ، فَرَدَّ عَلَيْهِ السَّلَامَ، ثُمَّ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَتَيْتُكَ آنِفًا فَأَعْرَضْتَ عَنِّي، فَقَالَ: «إِنَّهُ كَانَ فِي يَدِكَ جَمْرَةٌ مِنْ نَارٍ» قَالَ: لَقَدْ جِئْتُ إِذًا بِجَمْرٍ كَثِيرٍ، قَالَ: «إِنَّ مَا جِئْتَ بِهِ لَيْسَ بِأَجْزَأَ عَنَّا مِنْ حِجَارَةِ الْحَرَّةِ، وَلَكِنَّهُ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا» قَالَ: فَمَاذَا أَتَخَتَّمُ؟ قَالَ: «حَلْقَةً مِنْ حَدِيدٍ أَوْ وَرِقٍ أَوْ صُفْرٍ»
আবূ সাঈদ খুদরী (রাঃ হতে বর্ণিতঃ
বাহরাইন থেকে আগত এক লোক নবী (ﷺ)-কে সালাম দিল। তিনি (ﷺ) তার সালামের জবাব দেননি। তার হাতে ছিল সোনার আংটি এবং রেশমী জুব্বা পরিহিত। সে সেগুলো খুলে ফেলল। তারপর এসে আবার সালাম দিল। এবার তিনি (ﷺ) তার সালামের জবাব দিলেন।সে ব্যক্তি বলল: হে আল্লাহর রসূল! এই মাত্র আমি আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনি আমার প্রতি ভ্রুক্ষেপ করেননি। তিনি (ﷺ) বললেন: তখন তোমার হাতে একটি অঙ্গার ছিল। সে বলল: এখন আমি অনেক নুড়ি পাথর এনেছি। তিনি (ﷺ) বললেন: তুমি যা এনেছ তা পার্থিব সম্পদ বটে, তা আমাদের নিকট 'হাররা'র পাথর খণ্ড হতে উত্তম নয়। সে বলল: তাহলে আমি কি দিয়ে আংটি বানাব? তিনি (ﷺ) বললেন: লোহার, রূপার বা তামার আংটি বানিয়ে নিবে।
