৪৯/৫৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫২২২ - সাজসজ্জা
ঘণ্টা
সুনানে আন-নাসায়ী : ৫২২২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫২২২
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ بَابَيْهِ، مَوْلَى آلِ نَوْفَلٍ، أَنَّ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ جُلْجُلٌ، وَلَا جَرَسٌ، وَلَا تَصْحَبُ الْمَلَائِكَةُ رُفْقَةً فِيهَا جَرَسٌ»
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ)-এর সহধর্মিণী উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে ঘরে ঘণ্টা থাকে, সেই ঘরে মালায়িকাহ্ (ফেরেশতাগণ) প্রবেশ করে না। আর মালায়িকাহ্ ঐ সকল কাফেলার সাথেও থাকে না, যাদের সাথে ঘণ্টা থাকে।
