৪৯/৫৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫২২৩ - সাজসজ্জা
ঘণ্টা
সুনানে আন-নাসায়ী : ৫২২৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫২২৩
أَخْبَرَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَآنِي رَثَّ الثِّيَابِ فَقَالَ: «أَلَكَ مَالٌ» قُلْتُ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ مِنْ كُلِّ الْمَالِ، قَالَ: «فَإِذَا آتَاكَ اللَّهُ مَالًا فَلْيُرَ أَثَرُهُ عَلَيْكَ»
আবুল আহওয়াস (রহঃ) হতে বর্ণিতঃ
আবুল আওয়াস (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে বসা ছিলাম, তখন তিনি (ﷺ) আমার গায়ে জরাজীর্ণ কাপড় পরা দেখলেন। তিনি (ﷺ) বললেন: তোমার কি ধন-সম্পদ আছে? আমি বললাম: হ্যাঁ, হে আল্লাহর রাসূল! সব ধরনের সম্পদ রয়েছে। তিনি (ﷺ) বললেন: আল্লাহ যখন তোমাকে সম্পদ দান করেছেন, তখন এর আলামাত তোমার মধ্যে দৃশ্যপাত হওয়া উচিত।
