৪৯/৫৫. অধ্যায়ঃ
ঘণ্টা
সুনানে নাসাঈ : ৫২২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২২৪
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَوْبٍ دُونٍ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَكَ مَالٌ؟» قَالَ: نَعَمْ، مِنْ كُلِّ الْمَالِ، قَالَ: «مِنْ أَيِّ الْمَالِ؟» قَالَ: قَدْ آتَانِي اللَّهُ مِنَ الْإِبِلِ، وَالْغَنَمِ، وَالْخَيْلِ، وَالرَّقِيقِ، قَالَ: «فَإِذَا آتَاكَ اللَّهُ مَالًا، فَلْيُرَ عَلَيْكَ أَثَرُ نِعْمَةِ اللَّهِ وَكَرَامَتِهِ»
আবুল আহওয়াস (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন হতে বর্ণিতঃ
তিনি নিম্নমানের পোশাক পরিধান করে নবী (ﷺ) এর কাছে গেলে তিনি (ﷺ) তাকে বললেন: তোমার ধন-সম্পদ আছে কি? তিনি বললেন: হ্যাঁ, সব ধরনের ধন-সম্পদ আছে। তিনি (ﷺ) বললেন: কী রকম সম্পদ আছে? তিনি বললেন: আল্লাহ তা'আলা আমাকে উট, ছাগল, ঘোড়া এবং গোলাম সবই দান করেছেন। তিনি (ﷺ) বললেন: যখন আল্লাহ তোমাকে সম্পদ দান করেছেন, তখন আল্লাহর রহমত ও দানের আলামত তোমার মধ্যে প্রকাশ পাওয়া উচিত।
