৪৯/৬৮. অধ্যায়ঃ
পরচুলা লাগানো
সুনানে নাসাঈ : ৫২৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২৪৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ، وَهُوَ عَلَى الْمِنْبَرِ بِالْمَدِينَةِ، وَأَخْرَجَ مِنْ كُمِّهِ قُصَّةً مِنْ شَعْرٍ فَقَالَ: يَا أَهْلَ الْمَدِينَةِ، أَيْنَ عُلَمَاؤُكُمْ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ، وَقَالَ: «إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ نِسَاؤُهُمْ مِثْلَ هَذَا»
হুমায়দ ইব্ন আবদুর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মু‘আবিয়া (রাঃ)-কে মদিনায় মিম্বারে বলতে শুনেছি। তিনি তাঁর জামার নিচ হতে একগুচ্ছ চুল বের করে বললেন: হে মদিনাবাসী! তোমাদের মাঝে বিদ্যমান প্রজ্ঞাবানরা কোথায়? আমি নবী (ﷺ)-কে নিষেধ করতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন: বনী ইসরাঈলের নারীরা পরচুলা লাগানোর দরুন তারা ধ্বংস হয়েছিল।
