৪৯/৬৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫২৪৬ - সাজসজ্জা
পরচুলা লাগানো
সুনানে আন-নাসায়ী : ৫২৪৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫২৪৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ: قَدِمَ مُعَاوِيَةُ الْمَدِينَةَ فَخَطَبَنَا وَأَخَذَ كُبَّةً مِنْ شَعْرٍ، قَالَ: مَا كُنْتُ أَرَى أَحَدًا يَفْعَلُهُ إِلَّا الْيَهُودَ، «وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَغَهُ فَسَمَّاهُ الزُّورَ»
সাঈদ ইবনু মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ
মু'আবিয়াহ্ (রাঃ) মাদীনায় আগমনের পর আমাদের উদ্দেশে খুত্ববাহ্ দিলেন। তখন তিনি হাতে একগুচ্ছ চুল নিয়ে বললেন: আমি ইয়াহুদীদের ব্যতীত আর কাউকে এরূপ করতে দেখিনি। রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এ খবর পৌঁছলে তিনি একে মিথ্যারোপ করেছেন।
