৪৯/৭৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫২৫৮ - সাজসজ্জা
সুগন্ধি
সুনানে আন-নাসায়ী : ৫২৫৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫২৫৮
أَخْبَرَنَا إِسْحَقُ، قَالَ: أَنْبَأَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُتِيَ بِطِيبٍ لَمْ يَرُدَّهُ»
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী (সাঃ) এর কাছে সুগন্ধি দেয়া হলে তিনি তা ফেরত দিতেন না। রসূলুল্লাহ (সাঃ) হতে বর্ণিত। তিনি (সাঃ) বলেছেন: কাউকে সুগন্ধি দেয়া হলে, সে যেন তা ফেরত না দেয়। কেননা তা বহন করা সহজ এবং ঘ্রাণে উত্তম।যায়নাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃ) বলেছেন: তোমাদের নারীরা যখন 'ইশার জামা'আতে শারীক হতে ইচ্ছা করে সে যেন সুগন্ধি ব্যবহার না করে। (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ (সাঃ) তাকে বলেছেন: তোমরা 'ইশার জামা'আতের উদ্দেশে বের হলে সুগন্ধি ব্যবহার করবে না। যায়নাব আস্ সাক্বাফী (রাঃ) হতে বর্ণিত। নাবী (সাঃ) বলেছেন: তোমাদের কেউ মাসজিদে গমনের ইচ্ছায় বের হয় সে যেন সুগন্ধি ব্যবহার না করে।
