৪৯/৭৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫২৫৯ - সাজসজ্জা
সুগন্ধি
সুনানে আন-নাসায়ী : ৫২৫৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫২৫৯
أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ عُرِضَ عَلَيْهِ طِيبٌ فَلَا يَرُدَّهُ، فَإِنَّهُ خَفِيفُ الْمَحْمَلِ طَيِّبُ الرَّائِحَةِ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
উবায়দুল্লাহ ইবনু ফাযালাহ্ ইবনু ইবরাহীম (রহঃ) আবূ হুরায়রাহ্ (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: কাউকে সুগন্ধি দেয়া হলে, সে যেন তা ফেরত না দেয়। কেননা তা বহন করা সহজ এবং ঘ্রাণে উত্তম।
