৪৯/৭৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫২৬০ - সাজসজ্জা
সুগন্ধি
সুনানে আন-নাসায়ী : ৫২৬০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫২৬০
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ بُكَيْرٍ، ح وَأَنْبَأَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ ابْنِ عَجْلَانَ، قَالَ: حَدَّثَنِي بُكَيْرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْنَبَ، امْرَأَةِ عَبْدِ اللَّهِ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْعِشَاءَ فَلَا تَمَسَّ طِيبًا»
আবদুল্লাহর স্ত্রী যয়নব (রাঃ) হতে বর্ণিতঃ
ইসহাক্ব ইবনু ইবরাহীম ও 'উবায়দুল্লাহ ইবনু সা'ঈদ (রহঃ) ..... 'আবদুল্লাহ-এর স্ত্রী যায়নাব হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের নারীরা যখন 'ইশার জামা'আতে শারীক হতে ইচ্ছা করে সে যেন সুগন্ধি ব্যবহার না করে।
