৪৯/৭৮. অধ্যায়ঃ
স্বর্ণের আংটি ব্যবহার করার নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৫২৭২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২৭২
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، أَخْبَرَنِي خَالِدُ بْنُ مَعْدَانَ، أَنَّ ابْنَ حُنَيْنٍ، حَدَّثَهُ أَنَّ عَلِيًّا قَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثِيَابِ الْمُعَصْفَرِ، وَعَنِ الْحَرِيرِ، وَأَنْ يَقْرَأَ وَهُوَ رَاكِعٌ، وَعَنْ خَاتَمِ الذَّهَبِ»
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কুসুম রঙের পোশাক ও রেশমি কাপড় পরিধান করতে, রুকুতে কুরআন তিলাওয়াত করতে এবং স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।
