৪৯/৭৯. অধ্যায়ঃ
নাবী (সাঃ)-এর আংটি ও এর নকশা
সুনানে নাসাঈ : ৫২৭৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২৭৮
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، عَنْ بِشْرٍ وَهُوَ ابْنُ الْمُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ فَقَالُوا: إِنَّهُمْ لَا يَقْرَءُونَ كِتَابًا إِلَّا مَخْتُومًا «فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ، وَنُقِشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) রোমের বাদশাহকে পত্র লিখতে ইচ্ছা করলে লোকজন বলল: তারা সীলমোহর ছাড়া কোন চিঠি গ্রহণ করে না। অতঃপর তিনি (ﷺ) একটি রূপার আংটি বানান। আমি যেন এর শুভ্রতা তাঁর হাতে প্রত্যক্ষ করছি, তাতে ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ নকশা করা ছিল।
