৪৯/৮১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫২৮৮ - সাজসজ্জা
নাগিনার স্থান
সুনানে আন-নাসায়ী : ৫২৮৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫২৮৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَتَّمُ بِخَاتَمٍ مِنْ ذَهَبٍ، ثُمَّ طَرَحَهُ، وَلَبِسَ خَاتَمًا مِنْ وَرِقٍ، وَنُقِشَ عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، ثُمَّ قَالَ: «لَا يَنْبَغِي لِأَحَدٍ أَنْ يَنْقُشَ عَلَى نَقْشِ خَاتَمِي هَذَا، وَجَعَلَ فَصَّهُ فِي بَطْنِ كَفِّهِ»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) স্বর্ণের আংটি পরতেন। পরে তিনি (ﷺ) তা ফেলে দিয়ে রূপার আংটি পরলেন এবং তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ' নকশা খচিত ছিল। এরপর তিনি (ﷺ) বললেন: আমার এই আংটির নকশার মতো নকশা করা কারো জন্য সমীচীন হবে না। আর তিনি (ﷺ) ঐ আংটির নাগিনা হাতের তালুর দিকে রাখতেন।
