৪৯/৮৮. অধ্যায়ঃ
দীবাজ রেশমী কাপড় পরার নিষিদ্ধতা
সুনানে নাসাঈ : ৫৩০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩০১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ أَبِي لَيْلَى، وَيَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، عَنْ ابْنِ أَبِي لَيْلَى، وَأَبُو فَرْوَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ، قَالَ: اسْتَسْقَى حُذَيْفَةُ فَأَتَاهُ دُهْقَانٌ بِمَاءٍ فِي إِنَاءٍ مِنْ فِضَّةٍ، فَحَذَفَهُ، ثُمَّ اعْتَذَرَ إِلَيْهِمْ مِمَّا صَنَعَ بِهِ، وَقَالَ: إِنِّي نُهِيتُهُ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَشْرَبُوا فِي إِنَاءِ الذَّهَبِ وَالْفِضَّةِ، وَلَا تَلْبَسُوا الدِّيبَاجَ، وَلَا الْحَرِيرَ، فَإِنَّهَا لَهُمْ فِي الدُّنْيَا، وَلَنَا فِي الْآخِرَةِ»
আবদুল্লাহ্ইব্ন উকায়ম (রহঃ) হতে বর্ণিতঃ
হুযাইফা (রাঃ) পানি চাইলে এক গ্রাম্য জনপ্রতিনিধি রুপার তৈরি পাত্রে পানি আনলে তিনি তা ছুঁড়ে ফেলে দিলেন। তাঁর অনাকাঙ্ক্ষিত এ আচরণের জন্য তাদের কাছে দুঃখ প্রকাশ করে বললেন : আমার জন্য এর নিষেধাজ্ঞা রয়েছে। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : “তোমাদের কেউ যেন স্বর্ণ-রূপার পানপাত্র ব্যবহার না করে এবং দিবাজ ও রেশমের কাপড় পরিধান না করে। কেননা এটা দুনিয়াতে তাদের (কাফিরদের) জন্য, আর আমাদের জন্য আখিরাতে।”
