৪৯/৮৯. অধ্যায়ঃ
স্বর্ণের কারুকার্য করা রেশমী বস্ত্র পরিধান
সুনানে নাসাঈ : ৫৩০২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩০২
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ قَزَعَةَ، عَنْ خَالِدٍ وَهُوَ ابْنُ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ وَاقِدِ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ، قَالَ: دَخَلْتُ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ حِينَ قَدِمَ الْمَدِينَةَ، فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ: مِمَّنْ أَنْتَ؟ قُلْتُ: أَنَا وَاقِدُ بْنُ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ قَالَ: إِنَّ سَعْدًا كَانَ أَعْظَمَ النَّاسِ وَأَطْوَلَهُ، ثُمَّ بَكَى فَأَكْثَرَ الْبُكَاءَ، ثُمَّ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ إِلَى أُكَيْدِرٍ صَاحِبِ دُومَةَ بَعْثًا، فَأَرْسَلَ إِلَيْهِ بِجُبَّةِ دِيبَاجٍ مَنْسُوجَةٍ فِيهَا الذَّهَبُ، فَلَبِسَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَامَ عَلَى الْمِنْبَرِ، وَقَعَدَ فَلَمْ يَتَكَلَّمْ، وَنَزَلَ، فَجَعَلَ النَّاسُ يَلْمِسُونَهَا بِأَيْدِيهِمْ، فَقَالَ: «أَتَعْجَبُونَ مِنْ هَذِهِ لَمَنَادِيلُ سَعْدٍ فِي الْجَنَّةِ أَحْسَنُ مِمَّا تَرَوْنَ»
ওয়াকিদ ইব্ন আমর ইব্ন সা’দ ইব্ন মুআয (রহঃ) হতে বর্ণিতঃ
আনাস ইবন মালিক (রাঃ) মদিনায় আসলে আমি তাঁর কাছে গিয়ে তাঁকে সালাম করলাম। তিনি বললেন : তুমি কে? আমি বললাম : আমি ওয়াকিদ ইবন আমর ইবন সাদ ইবন মু’আয। তিনি বললেন : সাদ ইবন মু’আয (রাঃ) তো দীর্ঘাঙ্গীর অধিকারী ছিলেন- এই বলে তিনি কাঁদতে কাঁদতে বললেন :রাসূলুল্লাহ (ﷺ) দুমার বাদশাহ উকায়দের কাছে একদল সেনা প্রেরণ করেন। তিনি তাঁর [রাসূলুল্লাহ (ﷺ) এর] কাছে রেশম এবং স্বর্ণের কারুকার্য করা একটি জুব্বা পাঠান। রাসূলুল্লাহ (ﷺ) তা পরিধান করে মিম্বারে উঠে বসলেন। তারপর কোন কথা না বলে তিনি (ﷺ) মিম্বার হতে নেমে গেলেন। লোকেরা তাঁর ঐ জুব্বা হাতে ধরে দেখতে লাগল। তিনি (ﷺ) বললেন : তোমরা এটা দেখে আশ্চর্য হচ্ছ। তোমরা এই যা দেখছ জান্নাতে সাদ ইবন মু’আয-এর রুমালও এর চেয়ে সর্বোৎকৃষ্ট হবে।
