৪৯/৯০. অধ্যায়ঃ
উক্ত হাদীস রহিত হওয়ার বর্ণনা
সুনানে নাসাঈ : ৫৩০৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩০৩
حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا يَقُولُ: لَبِسَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَاءً مِنْ دِيبَاجٍ أُهْدِيَ لَهُ، ثُمَّ أَوْشَكَ أَنْ نَزَعَهُ، فَأَرْسَلَ بِهِ إِلَى عُمَرَ فَقِيلَ لَهُ: قَدْ أَوْشَكَ مَا نَزَعْتَهُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «نَهَانِي عَنْهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ»، فَجَاءَ عُمَرُ يَبْكِي فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَرِهْتَ أَمْرًا وَأَعْطَيْتَنِيهِ؟ قَالَ: «إِنِّي لَمْ أُعْطِكَهُ لِتَلْبَسَهُ، إِنَّمَا أَعْطَيْتُكَهُ لِتَبِيعَهُ» فَبَاعَهُ عُمَرُ بِأَلْفَيْ دِرْهَمٍ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
দীবাজ নামক রেশমি কাপড়ের একটি পোশাক নবী (ﷺ)-কে উপহার দেয়া হলে তিনি তা পরিধান করেন। কিছুক্ষণ পর তা খুলে উমর (রাঃ)-এর কাছে পাঠিয়ে দেন। তখন লোকেরা তাঁকে জিজ্ঞেস করল : হে আল্লাহর রসূল! আপনি হঠাৎ তা খুলে দিলেন কেন? তিনি (ﷺ) বললেন : আমাকে জিবরীল (আঃ) এটা পরতে নিষেধ করেছেন।এ কথা শুনে উমর (রাঃ) কাঁদতে কাঁদতে তাঁর (ﷺ) কাছে এসে বললেন : হে আল্লাহর রসূল! আপনি যা অপছন্দ করেন তা আমাকে পরতে দিলেন? তিনি (ﷺ) বললেন : আমি তো তোমাকে তা পরিধান করতে দেইনি; বরং আমি তো তোমাকে দিয়েছি তা বিক্রি করার জন্য। এরপর উমর (রাঃ) দুই হাজার দিরহামে তা বিক্রি করে দিলেন।
