৪৯/৯১. অধ্যায়ঃ
রেশমী কাপড় পরার ব্যাপারে কঠোরতা; যে দুনিয়াতে তা পরবে, সে আখিরাতে পরতে পারবে না
সুনানে নাসাঈ : ৫৩০৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩০৮
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، سَنَةَ سَبْعٍ وَمِائَتَيْنِ قَالَ: حَدَّثَنَا الصَّعْقُ بْنُ حَزْنٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَلِيٍّ الْبَارِقِيِّ، قَالَ: أَتَتْنِي امْرَأَةٌ تَسْتَفْتِينِي فَقُلْتُ لَهَا: هَذَا ابْنُ عُمَرَ فَاتَّبَعَتْهُ تَسْأَلُهُ، وَاتَّبَعْتُهَا أَسْمَعُ مَا يَقُولُ: قَالَتْ: أَفْتِنِي فِي الْحَرِيرِ؟ قَالَ: «نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
আলী আল-বাকেরী (রহঃ) হতে বর্ণিতঃ
জনৈকা মহিলা আমার নিকট মাসআলা জানতে আসলে আমি তাকে বললাম: আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-এর কাছে জিজ্ঞেস করুন। ঐ মহিলা যখন তাঁকে জিজ্ঞেস করতে গেল, আমি তখন তার পিছু নিলাম, তিনি কি বলেন তা শোনার জন্য। সেই মহিলা বলল: রেশমী কাপড় সম্বন্ধে আমাকে ফাতাওয়া দিন। তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) তা ব্যবহার করতে নিষেধ করেছেন।
