৬/২০. অধ্যায়ঃ

‘ইশার সলাত দেরী করে আদায় করা মুস্তাহাব

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩১

أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، وَيُوسُفُ بْنُ سَعِيدٍ، وَاللَّفْظُ لَهُ قَالَا: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ: قُلْتُ لِعَطَاءٍ: أَيُّ حِينٍ أَحَبُّ إِلَيْكَ: أَنْ أُصَلِّيَ الْعَتَمَةَ إِمَامًا أَوْ خِلْوًا؟ قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: أَعْتَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ بِالْعَتَمَةِ حَتَّى رَقَدَ النَّاسُ وَاسْتَيْقَظُوا وَرَقَدُوا وَاسْتَيْقَظُوا، فَقَامَ عُمَرُ فَقَالَ: الصَّلَاةَ الصَّلَاةَ - قَالَ عَطَاءٌ -: قَالَ ابْنُ عَبَّاسٍ: خَرَجَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ الْآنَ يَقْطُرُ رَأْسُهُ مَاءً، وَاضِعًا يَدَهُ عَلَى شِقِّ رَأْسِهِ. قَالَ: - وَأَشَارَ فَاسْتَثْبَتُّ عَطَاءً كَيْفَ وَضَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ عَلَى رَأْسِهِ - فَأَوْمَأَ إِلَيَّ كَمَا أَشَارَ ابْنُ عَبَّاسٍ فَبَدَّدَ لِي عَطَاءٌ بَيْنَ أَصَابِعِهِ بِشَيْءٍ مِنْ تَبْدِيدٍ، ثُمَّ وَضَعَهَا فَانْتَهَى أَطْرَافُ أَصَابِعِهِ إِلَى مُقَدَّمِ الرَّأْسِ، ثُمَّ ضَمَّهَا يَمُرُّ بِهَا كَذَلِكَ عَلَى الرَّأْسِ حَتَّى مَسَّتْ إِبْهَامَاهُ طَرَفَ الْأُذُنِ مِمَّا يَلِي الْوَجْهَ، ثُمَّ عَلَى الصُّدْغِ وَنَاحِيَةِ الْجَبِينِ لَا يُقَصِّرُ وَلَا يَبْطُشُ شَيْئًا إِلَّا كَذَلِكَ، ثُمَّ قَالَ: «لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ أَنْ لَا يُصَلُّوهَا إِلَّا هَكَذَا»

ইব্ন জুরায়জ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি আতাআ (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, আমি ইমাম হয়ে (জামাআতে) বা একা একা যদি ইশার সালাত আদায় করি তবে আপনি আমার জন্য কোন সময়টুকু পছন্দ করেন? তিনি বললেন, আমি ইবনু আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছি, একদা রাতে রাসূলুল্লাহ (ﷺ) ইশার সালাত এতটুকু বিলম্বে আদায় করলেন যে, লোকজন ঘুমিয়ে পড়ল, আবার জাগরিত হলো, আবার ঘুমিয়ে পড়ল, আবার জাগরিত হলো। এমতাবস্থায় উমর (রাঃ) দাঁড়িয়ে বললেন, সালাত, সালাত। আতাআ (রহঃ) বলেন, ইবনু আব্বাস (রাঃ) বলেছেন, আল্লাহর নাবী (ﷺ) বের হলেন এমতাবস্থায় যে, আমি তাঁর দিকে তাকালে দেখতে পেলাম তখনো তাঁর মাথা হতে গোসলের পানি ফোঁটা ফোঁটা করে পড়ছিল এবং তাঁর মাথার একপাশে হাত রাখা ছিল। আতাআ (রহঃ) বলেন, ইবনু আব্বাস ইঙ্গিত করলেন। আমি আতাআ (রহঃ)-কে পুনরায় জিজ্ঞেস করলাম, নাবী (ﷺ) কিভাবে মাথায় হাত রাখলেন? তিনি আমার দিকে ইঙ্গিত করলেন যেভাবে ইবনু আব্বাস (রাঃ) ইঙ্গিত করেছিলেন। আতাআ (রহঃ) হাতের আঙ্গুলগুলো কিছু ফাঁক ফাঁক করে মাথার উপর এমনিভাবে রাখলেন যে, উভয় বৃদ্ধাঙ্গুলি চেহারা সংলগ্ন কানের অংশ স্পর্শ করল। তারপর কানের পাশ ও ললাট এমনভাবে মাসাহ করলেন যেন কোন কাজ দ্রুত ও ধীরগতিতে করেননি বরং তা স্বাভাবিকভাবে করেছেন। তারপর বললেন, আমার উম্মতের ওপর যদি কঠিন না হত, তবে আমি তাদেরকে আদেশ করতাম, ইশার সালাত যেন এভাবে দেরি করে আদায় করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন