৪৯/৯৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৩১৭ - সাজসজ্জা
কুসুম রঙের কাপড় পরিধানে নিষেধ
সুনানে আন-নাসায়ী : ৫৩১৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৩১৭
أَخْبَرَنِي حَاجِبُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ابْنِ أَبِي رَوَّادٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبَانِ مُعَصْفَرَانِ، فَغَضِبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «اذْهَبْ فَاطْرَحْهُمَا عَنْكَ» قَالَ: أَيْنَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «فِي النَّارِ»
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন তিনি নবী (ﷺ)-এর নিকট দুটি কুসুম রঙের কাপড় পরিহিত অবস্থায় আগমন করলেন। এতে নবী (ﷺ) রাগান্বিত হয়ে বলেন: তোমার শরীর থেকে খুলে ফেল। তিনি বললেন: হে আল্লাহর রাসূল! কোথায় ফেলব? তিনি (ﷺ) বললেন: জাহান্নামে।
