৪৯/৯৮. অধ্যায়ঃ
বুরদাহ্ পরিধান করা
সুনানে নাসাঈ : ৫৩২১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩২১
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: أَنْبَأَنَا يَعْقُوبُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: جَاءَتِ امْرَأَةٌ بِبُرْدَةٍ قَالَ سَهْلٌ: هَلْ تَدْرُونَ مَا الْبُرْدَةُ؟ قَالُوا: نَعَمْ، هَذِهِ الشَّمْلَةُ مَنْسُوجٌ فِي حَاشِيَتِهَا، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَسَجْتُ هَذِهِ بِيَدِي أَكْسُوكَهَا «فَأَخَذَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا، فَخَرَجَ إِلَيْنَا، وَإِنَّهَا لَإِزَارُهُ»
সাহ্ল ইব্ন সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈকা মহিলা একটি চাদর নিয়ে আসলে সাহল (রাঃ) বলেন: তোমরা কি জান, এটা কোন ধরনের চাদর? উপস্থিত লোকজন বলল: হ্যাঁ, এমন চাদর, যার কিনারায় নকশা করা। সেই মহিলা বলল: হে আল্লাহর রসূল! আমি এটা আপনাকে পরিধানের জন্য নিজ হাতে তৈরি করেছি। রাসূলুল্লাহ (ﷺ) নিজ প্রয়োজনে তার থেকে তা গ্রহণ করলেন, আর তিনি তা লুঙ্গির মতো পরিধান করে আমাদের কাছে আগমন করলেন।
