৪৯/৯৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৩২২ - সাজসজ্জা
সাদা পোশাক পরিধানের আদেশ
সুনানে আন-নাসায়ী : ৫৩২২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৩২২
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ أَبِي عَرُوبَةَ يُحَدِّثُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْبَسُوا مِنْ ثِيَابِكُمُ الْبَيَاضَ، فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ» قَالَ يَحْيَى: «لَمْ أَكْتُبْهُ»، قُلْتُ: لِمَ؟ قَالَ: «اسْتَغْنَيْتُ بِحَدِيثِ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ عَنْ سَمُرَةَ»
সামুরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন: তোমরা সাদা পোশাক পরিধান করবে। কেননা এটা পবিত্র পোশাকসমূহের থেকে বেশি পরিচ্ছন্ন। আর তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাপড় দিয়ে কাফন দাও।
[১] যেহেতু সামান্য ময়লা হলে বা সামান্য নাপাকী লাগলেই দেখা যায়, ফলে ধুয়ে ফেলা হয়।
