৪৯/১০৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৩৩৫ - সাজসজ্জা
লুঙ্গি টাখনুর নিচে পরা
সুনানে আন-নাসায়ী : ৫৩৩৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৩৩৫
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ جَرَّ ثَوْبَهُ مِنَ الْخُيَلَاءِ لَا يَنْظُرُ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ». قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَحَدَ شِقَّيْ إِزَارِي يَسْتَرْخِي إِلَّا أَنْ أَتَعَاهَدَ ذَلِكَ مِنْهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكَ لَسْتَ مِمَّنْ يَصْنَعُ ذَلِكَ خُيَلَاءَ»
সালিম (রহঃ) তাঁর পিতা হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি অহঙ্কারবশত স্বীয় কাপড় ঝুলিয়ে পড়ে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তার প্রতি দৃষ্টিপাত করবেন না। তখন আবূ বাক্র (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! বেখেয়ালে আমার লুঙ্গির একদিক যদি ঝুলে যায়। কিন্তু সতর্ক হলে হয় তো এমন হবে না। নাবী (ﷺ) বললেন: যারা অহঙ্কারবশত এমন করে, আপনি তাদের অন্তর্ভুক্ত নন।
