৪৯/১০৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৩৩৬ - সাজসজ্জা
নারীদের কাপড়ের আঁচল
সুনানে আন-নাসায়ী : ৫৩৩৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৩৩৬
أَخْبَرَنَا نُوحُ بْنُ حَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ جَرَّ ثَوْبَهُ مِنَ الْخُيَلَاءِ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ» قَالَتْ أُمُّ سَلَمَةَ: يَا رَسُولَ اللَّهِ، فَكَيْفَ تَصْنَعُ النِّسَاءُ بِذُيُولِهِنَّ؟ قَالَ: «تُرْخِينَهُ شِبْرًا» قَالَتْ: إِذًا تَنْكَشِفَ أَقْدَامُهُنَّ؟ قَالَ: «تُرْخِينَهُ ذِرَاعًا، لَا تَزِدْنَ عَلَيْهِ»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি অহঙ্কারবশত স্বীয় কাপড় হেঁচড়িয়ে পরিধান করে, আল্লাহ তা'আলা তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না। উম্মু সালামাহ্ (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! নারীরা তাদের কাপড়ের আঁচল কিভাবে পরবে? তিনি (ﷺ) বললেন: তারা তা এক বিঘত ঝুলিয়ে দিতে পারে। বর্ণনাকারী বলেন, উম্মু সালামাহ্ (রাঃ) বললেন: তাহলে তো তাদের পা প্রকাশ হয়ে পড়বে। তিনি (ﷺ) বললেন: তাহলে তারা তা একহাত ঝুলিয়ে পড়বে, এর বেশি যেন না ঝুলায়।
