৪৯/১১২. অধ্যায়ঃ
ছবি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৫৩৪৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৪৯
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ دَخَلَ عَلَى أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيِّ يَعُودُهُ، فَوَجَدَ عِنْدَهُ سَهْلَ بْنَ حُنَيْفٍ، فَأَمَرَ أَبُو طَلْحَةَ إِنْسَانًا يَنْزَعُ نَمَطًا تَحْتَهُ، فَقَالَ لَهُ سَهْلٌ: لِمَ تَنْزِعُ؟ قَالَ: لِأَنَّ فِيهِ تَصَاوِيرُ، وَقَدْ قَالَ فِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَدْ عَلِمْتَ، قَالَ: أَلَمْ يَقُلْ «إِلَّا مَا كَانَ رَقْمًا فِي ثَوْبٍ»؟ قَالَ: بَلَى، وَلَكِنَّهُ أَطْيَبُ لِنَفْسِي
উবায়দুল্লাহ্ইব্ন আবদুল্লাহ্(রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আবু তালহা আল আনসারী (রাঃ)-কে অসুস্থাবস্থায় দেখতে গেলে তখন তাঁর নিকট সাহল ইবন হুনাইফ-কে দেখতে পান। আবু তালহা (রাঃ) একজনকে তাঁর পিঠের নিচ থেকে বিছানা সরিয়ে ফেলতে আদেশ করলেন। তখন সাহল (রাঃ) তাঁকে বললেন: কোন কারণে বের করবেন? তিনি বললেন: কেননা তাতে ছবি রয়েছে। আর এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন, তা তো তোমার জানা আছে। সাহল (রাঃ) বললেন: তিনি (ﷺ) কি বলেননি যে, কাপড়ে নকশা থাকলে কোন ক্ষতি নেই? আবু তালহা (রাঃ) উত্তরে বললেন: হ্যাঁ, কিন্তু আমার মনের প্রশান্তির জন্য এটাই বেশি উত্তম।
