৪৯/১১২. অধ্যায়ঃ
ছবি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৫৩৫০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৫০
أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي بُكَيْرٌ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، عَنْ أَبِي طَلْحَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ» قَالَ بُسْرٌ: ثُمَّ اشْتَكَى زَيْدٌ، فَعُدْنَاهُ، فَإِذَا عَلَى بَابِهِ سِتْرٌ فِيهِ صُورَةٌ، قُلْتُ لِعُبَيْدِ اللَّهِ الْخَوْلَانِيِّ: أَلَمْ يُخْبِرْنَا زَيْدٌ عَنِ الصُّورَةِ يَوْمَ الْأَوَّلِ؟ قَالَ: قَالَ عُبَيْدُ اللَّهِ: أَلَمْ تَسْمَعْهُ يَقُولُ: «إِلَّا رَقْمًا فِي ثَوْبٍ»
আবূ তাল্হা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ঘরে ছবি থাকে, সে ঘরে ফেরেশতাগণ প্রবেশ করে না।বুসর (রাঃ) বলেন, যায়দ ইবন খালিদ অসুস্থ হলে আমরা তাঁকে দেখতে গেলাম। আমরা তাঁর দরজায় একখানা ছবিওয়ালা পর্দা ঝুলানো দেখলাম। তখন আমি উবাইদুল্লাহ খাওলানীকে বললাম: যায়দ (রাঃ) কি আমাদের গতকাল ছবি সম্পর্কে কিছু জানাননি? উবাইদুল্লাহ (রহঃ) বললেন: তুমি কি শোননি? তিনি এটাও বলেছেন যে, কাপড়ে নকশা হিসেবে থাকলে তাতে কোনো ক্ষতি নেই?
