৪৯/১১২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৩৫১ - সাজসজ্জা
ছবি প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৫৩৫১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৩৫১
حَدَّثَنَا مَسْعُودُ بْنُ جُوَيْرِيَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَلِيٍّ قَالَ: صَنَعْتُ طَعَامًا، فَدَعَوْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ، فَدَخَلَ فَرَأَى سِتْرًا فِيهِ تَصَاوِيرُ فَخَرَجَ وَقَالَ: «إِنَّ الْمَلَائِكَةَ لَا تَدْخُلُ بَيْتًا فِيهِ تَصَاوِيرُ»
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি কিছু খাবার প্রস্তুত করে নবী (ﷺ) কে দাওয়াত দিলাম। তিনি (ﷺ) ঘরে ঢুকে এমন একটি পর্দা দেখলেন, যাতে ছবি আঁকা ছিল। তিনি (ﷺ) বের হয়ে গিয়ে বললেন: ঐ ঘরে মালায়িকাহ্ (ফেরেশতাগণ) প্রবেশ করে না, যে ঘরে ছবি থাকে।
