৬/২১. অধ্যায়ঃ
'ইশার শেষ সময় প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৫৩৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৫
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنَا ابْنُ حِمْيَرٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَبْلَةَ، عَنِ الزُّهْرِيِّ، وَأَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ شُعَيْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: أَعْتَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً بِالْعَتَمَةِ، فَنَادَاهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «مَا يَنْتَظِرُهَا غَيْرُكُمْ». وَلَمْ يَكُنْ يُصَلِّي يَوْمَئِذٍ إِلَّا بِالْمَدِينَةِ، ثُمَّ قَالَ: «صَلُّوهَا فِيمَا بَيْنَ أَنْ يَغِيبَ الشَّفَقُ إِلَى ثُلُثِ اللَّيْلِ» وَاللَّفْظُ لِابْنِ حِمْيَرٍ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
একবার রাতে রাসূলুল্লাহ (ﷺ) ইশার সালাতে অনেক বিলম্ব করে ফেললেন। উমর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে সম্বোধন করে বললেন, স্ত্রীলোক ও শিশুগণ ঘুমিয়ে পড়েছে। তারপর রাসূলুল্লাহ (ﷺ) (সালাতের জন্যে) বের হলেন এবং বললেন, তোমাদের ছাড়া আর কেউই এ সালাতের জন্যে অপেক্ষা করছে না। তখন মদিনা ছাড়া কোথায়ও এভাবে জামা'আতের সাথে সালাত আদায় করা হত না। তারপর বললেন, তোমরা ইশার সালাত আকাশের লালিমা অদৃশ্য হওয়ার পর রাতের এক-তৃতীয়াংশের মধ্যে আদায় করবে।
