৪৯/১১২. অধ্যায়ঃ
ছবি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৫৩৫৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৫৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، قَالَ: حَدَّثَنَا عَزْرَةُ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ ابْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: كَانَ لَنَا سِتْرٌ فِيهِ تِمْثَالُ طَيْرٍ مُسْتَقْبِلَ الْبَيْتِ إِذَا دَخَلَ الدَّاخِلُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَائِشَةُ، حَوِّلِيهِ، فَإِنِّي كُلَّمَا دَخَلْتُ فَرَأَيْتُهُ ذَكَرْتُ الدُّنْيَا» قَالَتْ: «وَكَانَ لَنَا قَطِيفَةٌ لَهَا عَلَمٌ فَكُنَّا نَلْبَسُهَا فَلَمْ نَقْطَعْهُ»
উম্মুল মু‘মিনীন আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আয়িশা (রাঃ) নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেন, পাখির ছবিওয়ালা আমাদের একটি পর্দা ছিল। যখন কেউ ঘরে ঢুকত তখন তা তার সামনে পড়ত। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হে আয়িশা! তুমি এটা উল্টিয়ে দাও। কেননা যখন আমি ঘরে প্রবেশ করে তা দেখি তখন দুনিয়ার বিষয়াদি আমার স্মরণে এসে পড়ে। তিনি (রাঃ) আরো বলেন: আমাদের নকশা খচিত আরো একটি চাদর ছিল, আমরা তা পরতাম। তাই তা কাটিনি।
