৪৯/১১২. অধ্যায়ঃ
ছবি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৫৩৫৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৫৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ الْقَاسِمِ يُحَدِّثُ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ فِي بَيْتِي ثَوْبٌ فِيهِ تَصَاوِيرُ، فَجَعَلْتُهُ إِلَى سَهْوَةٍ فِي الْبَيْتِ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي إِلَيْهِ، ثُمَّ قَالَ: «يَا عَائِشَةُ، أَخِّرِيهِ عَنِّي» فَنَزَعْتُهُ فَجَعَلْتُهُ وَسَائِدَ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমার ঘরে ছবি আঁকা একটি কাপড় ছিল। আমি তা ঘরের তাকের উপর ঝুলিয়ে রেখেছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) সেদিকে ফিরে সালাত আদায় করতেন। তিনি (ﷺ) বললেন: হে আয়িশা! তুমি এটা আমার সামনে থেকে সরিয়ে ফেল। আমি তা সরিয়ে ফেলি এবং তা দিয়ে বালিশ বানাই।
