৪৯/১১২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৩৫৫ - সাজসজ্জা
ছবি প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৫৩৫৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৩৫৫
أَخْبَرَنَا وَهْبُ بْنُ بَيَانٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرٌو، قَالَ: حَدَّثَنَا بُكَيْرٌ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ عَنْ عَائِشَةَ، أَنَّهَا نَصَبَتْ سِتْرًا فِيهِ تَصَاوِيرُ، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَنَزَعَهُ، فَقَطَعَتْهُ وِسَادَتَيْنِ» قَالَ رَجُلٌ فِي الْمَجْلِسِ حِينَئِذٍ يُقَالُ لَهُ: رَبِيعَةُ بْنُ عَطَاءٍ: أَنَا سَمِعْتُ أَبَا مُحَمَّدٍ يَعْنِي الْقَاسِمَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْتَفِقُ عَلَيْهِمَا
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একটি ছবিওয়ালা পর্দা ঝুলিয়েছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) ঘরে ঢুকে তা খুলে ফেললেন। তখন তিনি তা খণ্ডিত করে দু'টি বালিশ তৈরি করেন। ঐ মজলিসে রবী'আহ্ ইবনু 'আত্বা নামে ব্যক্তি বলে উঠল: আমি আবূ মুহাম্মাদ অর্থাৎ ক্বাসিম-কে বলতে শুনেছি, 'আয়িশাহ্ (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) তাতে হেলান দিতেন।
