৪৯/১১৩. অধ্যায়ঃ
যে মানুষকে সর্বাধিক শাস্তি দেয়া হবে
সুনানে নাসাঈ : ৫৩৫৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৫৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ، وَقَدْ سَتَّرْتُ بِقِرَامٍ عَلَى سَهْوَةٍ لِي، فِيهِ تَصَاوِيرُ، فَنَزَعَهُ وَقَالَ: «أَشَدُّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يُضَاهُونَ بِخَلْقِ اللَّهِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কোন এক সফর থেকে ফিরে আসলেন। আমি তাকের উপর ছবি অঙ্কিত একটি পর্দা ঝুলিয়েছিলাম। তিনি (ﷺ) সেটি খুলে ফেলে বললেন: যারা আল্লাহর সৃষ্ট বস্তুর ছবি অঙ্কন করে, কেয়ামতের দিন তাদের সর্বাধিক আযাব দেয়া হবে।
