৪৯/১১৮. অধ্যায়ঃ
এক পায়ে জুতা পরে চলার নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৫৩৭০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৭০
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي رَزِينٍ، قَالَ: رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ يَضْرِبُ بِيَدِهِ عَلَى جَبْهَتِهِ يَقُولُ: يَا أَهْلَ الْعِرَاقِ تَزْعُمُونَ أَنِّي أَكْذِبُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا انْقَطَعَ شِسْعُ نَعْلِ أَحَدِكُمْ، فَلَا يَمْشِ فِي الْأُخْرَى حَتَّى يُصْلِحَهَا»
আবূ রযীন (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবু হুরাইরা (রাঃ)-কে দেখেছি, তিনি তাঁর কপালে হাত মেরে বলছেন, “হে ইরাকবাসী! তোমরা কি মনে কর যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর ব্যাপারে মিথ্যা বলব? আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে অবশ্যই বলতে শুনেছি: তোমাদের কারো জুতার ফিতা ছিঁড়ে যায়, তবে সে যেন তা মেরামত না করা পর্যন্ত এক জুতা পরে না হাঁটে।”
