৫০/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৩৭৯ - বিচারকের নীতিমালা
ন্যায়পরায়ণ বিচারকের মর্যাদা
সুনানে আন-নাসায়ী : ৫৩৭৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৩৭৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، ح وَأَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ بْنِ سُلَيْمَانَ، عَنْ ابْنِ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللَّهِ تَعَالَى عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، عَلَى يَمِينِ الرَّحْمَنِ الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا» قَالَ مُحَمَّدٌ فِي حَدِيثِهِ: وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ
‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
'আবদুল্লাহ ইবনু 'আম্র ইবনুল 'আস (রাঃ) সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন : এমন সুবিচারক আল্লাহ তা'আলার কাছে তাঁর ডান দিকে নূরের মিম্বারের উপর উপবিষ্ট থাকবে। [যারা তাদের বিচারকার্যে, পরিবারে ও অধীনস্থের ইনসাফ রক্ষা করে।] রাবী মুহাম্মাদ (রহঃ) তাঁর হাদীসে বলেন : আল্লাহর উভয় হাতই ডান দিক।
