৫০/২. অধ্যায়ঃ
ন্যায়পরায়ণ শাসক
সুনানে নাসাঈ : ৫৩৮০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৮০
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ خَبِيبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ، يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ: إِمَامٌ عَادِلٌ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ فِي خَلَاءٍ فَفَاضَتْ عَيْنَاهُ، وَرَجُلٌ كَانَ قَلْبُهُ مُعَلَّقًا فِي الْمَسْجِدِ، وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ عَزَّ وَجَلَّ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ إِلَى نَفْسِهَا فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ عَزَّ وَجَلَّ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ، فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا صَنَعَتْ يَمِينُهُ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা কেয়ামতের দিন সাত শ্রেণির ব্যক্তিকে তাঁর ছায়ায় আশ্রয় দান করবেন, যে দিন তাঁর ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না। (তারা হল) ন্যায়পরায়ণ শাসক, ঐ যুবক যে তার যৌবনকালকে আল্লাহ তা'আলার ইবাদতে ব্যয় করবে; ঐ ব্যক্তি যে নিভৃতে আল্লাহকে স্মরণ করে কান্না করে; ঐ ব্যক্তি, যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। ঐ দুই ব্যক্তি, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে; ঐ ব্যক্তি, যাকে কোন সম্ভ্রান্ত বংশের রূপসী নারী স্বীয় কামনা পূরণার্থে আহ্বান করে আর সে বলে, আমি আল্লাহ তা'আলাকে ভয় করি; আর ঐ ব্যক্তি, যে সাদাকা করে এমন গোপনভাবে যে, তার বাম হাত জানে না, তার ডান হাত কী সাদাকা করেছে।
