৫০/৬. অধ্যায়ঃ

শাসনকার্যে কবিদের নিয়োগ দেয়া

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৮৬

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ أَخْبَرَهُ، أَنَّهُ قَدِمَ رَكْبٌ مِنْ بَنِي تَمِيمٍ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبُو بَكْرٍ: أَمِّرِ الْقَعْقَاعَ بْنَ مَعْبَدٍ، وَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: بَلْ أَمِّرِ الْأَقْرَعَ بْنَ حَابِسٍ، فَتَمَارَيَا حَتَّى ارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا، فَنَزَلَتْ فِي ذَلِكَ " {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ} [الحجرات: 1] حَتَّى انْقَضَتِ الْآيَةُ، وَلَوْ أَنَّهُمْ صَبَرُوا حَتَّى تَخْرُجَ إِلَيْهِمْ لَكَانَ خَيْرًا لَهُمْ

আব্দুল্লাহ ইব্‌ন যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ

তামীম গোত্রের একদল আরোহী নবী (ﷺ) এর নিকট আসলে আবু বকর (রাঃ) বললেন: হে আল্লাহর রসূল! কা'কা’ ইবনু মাবাদ-কে আমির নিয়োগ করুন। উমর (রাঃ) বললেন: হে আল্লাহর রসূল! আকরা’ ইবনু হাবিস-কে আমির নিয়োগ করুন। পরে তাঁরা তর্কে লিপ্ত হলে তাঁদের শব্দ উঁচু হয়ে গেল। তখন এ আয়াত নাজিল হলো:يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ"হে ঈমানদারগণ! আল্লাহ এবং তাঁর রাসূলের সামনে তোমরা কোন বিষয়ে আগ্রহী হয়ো না..."- (সূরা আল হুজুরাত। ৪৯: ১)। যদি তারা আপনার বের হওয়া পর্যন্ত ধৈর্যধারণ করত, তবে তাদের জন্য উত্তম হতো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন