৫০/৭. অধ্যায়ঃ
কোন ব্যক্তির বিচারক নিয়োগ দানের পর যখন কোন ফায়সালা প্রদান করেন
সুনানে নাসাঈ : ৫৩৮৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৮৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ أَبِيهِ هَانِئٍ، أَنَّهُ لَمَّا وَفَدَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَهُ وَهُمْ يَكْنُونَ هَانِئًا أَبَا الْحَكَمِ، فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ: «إِنَّ اللَّهَ هُوَ الْحَكَمُ وَإِلَيْهِ الْحُكْمُ، فَلِمَ تُكَنَّى أَبَا الْحَكَمِ؟» فَقَالَ: إِنَّ قَوْمِي إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ أَتَوْنِي فَحَكَمْتُ بَيْنَهُمْ، فَرَضِيَ كِلَا الْفَرِيقَيْنِ، قَالَ: «مَا أَحْسَنَ مِنْ هَذَا، فَمَا لَكَ مِنَ الْوُلْدِ؟» قَالَ: لِي شُرَيْحٌ، وَعَبْدُ اللَّهِ، وَمُسْلِمٌ، قَالَ: «فَمَنْ أَكْبَرُهُمْ؟» قَالَ: شُرَيْحٌ، قَالَ: «فَأَنْتَ أَبُو شُرَيْحٍ» فَدَعَا لَهُ وَلِوَلَدِهِ
শুরায়হ্ ইব্ন হানী (রহঃ) তাঁর পিতা থেকে হতে বর্ণিতঃ
শুরাইহ ইবন হানী (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। একদিন তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হলেন। তখন তিনি শুনতে পেলেন, লোকেরা ‘হানী’কে আবু আল-হাকাম বলে ডাকছে। রাসূলুল্লাহ (ﷺ) তাকে ডেকে বললেন: নিশ্চয় আল্লাহ হাকাম (মীমাংসাকারী) আর ফায়সালা প্রদান তাঁরই আয়ত্তাধীন। কিন্তু লোক তোমাকে আবু আল-হাকাম বলে ডাকে কেন? তিনি বললেন: আমার গোত্রের লোক যখন কোন ব্যাপারে মতভেদ করে, তখন তারা আমার কাছে আসে; আর আমি যে ফায়সালা দেই, তারা উভয় দল তা মেনে নেয়। তিনি (ﷺ) বললেন: এর চেয়ে ভালো কাজ আর হতে পারে কি? তোমার কি কোন সন্তান নেই? তিনি বললেন: আমার ছেলে-শুরাইহ, আবদুল্লাহ এবং মুসলিম। তিনি (ﷺ) বললেন: এদের মধ্যে বড় কে? তিনি বললেন: শুরাইহ! তিনি (ﷺ) বললেন: তবে তুমি আবু শুরাইহ! পরে তিনি তাঁর জন্য এবং তাঁর ছেলেদের জন্য দোয়া করলেন।
