৫০/৯. অধ্যায়ঃ
উপমা ও দৃষ্টান্ত স্থাপন দ্বারা বিচারকার্য সম্পাদন করা; ইবনু 'আব্বাস-এর হাদীসে ওয়ালীদ ইবনু মুসলিম হতে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৫৩৮৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৮৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ هَاشِمٍ، عَنْ الْوَلِيدِ، عَنْ الْأَوْزَاعِيِّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ كَانَ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ النَّحْرِ، فَأَتَتْهُ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي الْحَجِّ عَلَى عِبَادِهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لَا يَسْتَطِيعُ أَنْ يَرْكَبَ إِلَّا مُعْتَرِضًا، أَفَأَحُجُّ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ، حُجِّي عَنْهُ، فَإِنَّهُ لَوْ كَانَ عَلَيْهِ دَيْنٌ قَضَيْتِيهِ؟»
ফযল ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি কুরবানীর দিন ভোরে রাসূলুল্লাহ (ﷺ)-এর বাহনের পেছনে তাঁর সহযাত্রী ছিলেন। এ সময় খাসআম গোত্রের এক নারী তাঁর (রাসূলুল্লাহ (ﷺ)-এর) কাছে এসে বলল: হে আল্লাহর রাসূল! আল্লাহর নির্ধারিত ফরজ হজ্জ আমার পিতার ওপর এমতাবস্থায় আরোপিত হয়েছে যখন তিনি বৃদ্ধ। অথচ তিনি শায়িত অবস্থা ছাড়া আরোহণ করতে পারেন না; এখন আমি কি তাঁর পক্ষ হতে হজ্জ আদায় করব? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, তাঁর পক্ষ হতে তুমি হজ্জ কর। কেননা তাঁর কোন দেনা থাকলে তা তো তুমিই পরিশোধ করতে।
