৫০/৯. অধ্যায়ঃ
উপমা ও দৃষ্টান্ত স্থাপন দ্বারা বিচারকার্য সম্পাদন করা; ইবনু 'আব্বাস-এর হাদীসে ওয়ালীদ ইবনু মুসলিম হতে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৫৩৯০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৯০
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ الْأَوْزَاعِيِّ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، ح وَأَخْبَرَنِي مَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ، عَنْ الْأَوْزَاعِيِّ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ، أَنَّ امْرَأَةً مِنْ خَثْعَمَ اسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْفَضْلُ رَدِيفُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي الْحَجِّ عَلَى عِبَادِهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لَا يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ، فَهَلْ يُجْزِئُ؟ قَالَ مَحْمُودٌ: فَهَلْ يَقْضِي أَنْ أَحُجَّ عَنْهُ؟ فَقَالَ لَهَا: «نَعَمْ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ غَيْرُ وَاحِدٍ عَنِ الزُّهْرِيِّ فَلَمْ يَذْكُرْ فِيهِ مَا ذَكَرَ الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
খাসআম গোত্রের এক নারী রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করল, আর তখন ফাজল রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে সহযাত্রী ছিল। সে বলল: হে আল্লাহর রাসূল! আল্লাহর নির্ধারিত ফরজ হজ্জ আমার পিতার উপর; এমতাবস্থায় আরোপিত হয়েছে যখন তিনি বৃদ্ধ। অথচ তিনি শায়িত অবস্থা ছাড়া আরোহণ করতে পারেন না; এখন আমি কি তাঁর পক্ষ হতে হজ্জ আদায় করব? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, তাঁর পক্ষ হতে তুমি হজ্জ কর। কেননা তার কোন দেনা থাকলে তা তো তুমিই পরিশোধ করতে।
