৫০/৯. অধ্যায়ঃ
উপমা ও দৃষ্টান্ত স্থাপন দ্বারা বিচারকার্য সম্পাদন করা; ইবনু 'আব্বাস-এর হাদীসে ওয়ালীদ ইবনু মুসলিম হতে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৫৩৯১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৯১
قَالَ: الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَتْهُ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ تَسْتَفْتِيهِ، فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا، وَتَنْظُرُ إِلَيْهِ، وَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَزَّ وَجَلَّ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لَا يَسْتَطِيعُ أَنْ يَثْبُتَ عَلَى الرَّاحِلَةِ، أَفَأَحُجُّ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ»، وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ "
আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রাঃ) থেকে হতে বর্ণিতঃ
ফজল ইবন আব্বাস (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে আরোহী ছিলেন, এমন সময় খাসআম গোত্রের এক নারী ফাতাওয়া জিজ্ঞেস করার জন্য এলো। তখন ফজল (রাঃ) ঐ নারীর দিকে তাকাচ্ছিল, আর ঐ নারীও তাঁর দিকে তাকাচ্ছিল। রাসূলুল্লাহ (ﷺ) ফজল-এর চেহারা অন্যদিকে ঘুরিয়ে দিলেন। তখন ঐ নারী বলল: হে আল্লাহর রাসূল! আল্লাহ তা’আলার নির্ধারিত ফরজ হজ্জ আমার পিতার ওপর এমন সময় ফরজ হয়েছে যখন তিনি বৃদ্ধ, এমনকি তিনি বাহনের উপর বসতেও সক্ষম না। আমি কি তাঁর পক্ষ হতে হজ্জ আদায় করব? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ। আর এটি ছিল বিদায় হজ্জের ঘটনা।
