৫০/৯. অধ্যায়ঃ
উপমা ও দৃষ্টান্ত স্থাপন দ্বারা বিচারকার্য সম্পাদন করা; ইবনু 'আব্বাস-এর হাদীসে ওয়ালীদ ইবনু মুসলিম হতে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৫৩৯২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৯২
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ أَخْبَرَهُ، أَنَّ ابْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ، أَنَّ امْرَأَةً مِنْ خَثْعَمَ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي الْحَجِّ عَلَى عِبَادِهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لَا يَسْتَوِي عَلَى الرَّاحِلَةِ، فَهَلْ يَقْضِي عَنْهُ أَنْ أَحُجَّ عَنْهُ؟ قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ» فَأَخَذَ الْفَضْلُ يَلْتَفِتُ إِلَيْهَا، وَكَانَتِ امْرَأَةً حَسْنَاءَ، وَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَضْلَ فَحَوَّلَ وَجْهَهُ مِنَ الشِّقِّ الْآخَرِ
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
খাসআম গোত্রের জনৈকা মহিলা বলল : হে আল্লাহর রাসূল! আল্লাহ তাআলার নির্ধারিত ফরজ হজ্জ আমার পিতার ওপর এমন সময় ফরজ হয়েছে যখন তিনি বৃদ্ধ, এমনকি তিনি বাহনের উপর বসতেও সক্ষম না। আমি কি তাঁর পক্ষ হতে হজ্জ আদায় করব? রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হ্যাঁ। ফাজল ঐ মহিলার দিকে তাকাচ্ছিল আর মহিলাটি ছিল সুন্দরী। তখন রাসূলুল্লাহ (ﷺ) ফাজল-কে ধরে তার চেহারা অন্যদিকে ঘুরিয়ে দিলেন।
