৫০/১০. অধ্যায়ঃ
ইয়াহ্ইয়া ইবনু আবূ ইসহাক্ব-এর হাদীসে মতানৈক্য
সুনানে নাসাঈ : ৫৩৯৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৯৩
أَخْبَرَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى، عَنْ هُشَيْمٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَقَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَبِي أَدْرَكَهُ الْحَجُّ وَهُوَ شَيْخٌ كَبِيرٌ، لَا يَثْبُتُ عَلَى رَاحِلَتِهِ، فَإِنْ شَدَدْتُهُ خَشِيتُ أَنْ يَمُوتَ، أَفَأَحُجُّ عَنْهُ؟ قَالَ: «أَفَرَأَيْتَ لَوْ كَانَ عَلَيْهِ دَيْنٌ فَقَضَيْتَهُ، أَكَانَ مُجْزِئًا؟» قَالَ: نَعَمْ قَالَ: «فَحُجَّ عَنْ أَبِيكَ»...[حكم الألباني] شاذ مضطرب والمحفوظ أن السائل امرأة والمسؤول عنه أبوها
আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক নবী (ﷺ)-কে জিজ্ঞেস করল: আমার পিতার ওপর হজ্জ ফরজ হয়েছে কিন্তু তিনি অত্যন্ত বৃদ্ধ, এমনকি বাহনের উপর স্থির হয়ে বসতেও পারেন না; যদি আমি তাকে জোর করে বসাতে যাই তবে আমার ভয় হয়, হয়তো তিনি মারা যাবেন। আমি কি তাঁর পক্ষ হতে হজ্জ করব? তিনি (ﷺ) বললেন : তোমার কি ধারণা, যদি তার ওপর ঋণ থাকত আর তুমি তা দিয়ে দিতে, তবে কি তা আদায় হত? সে বলল: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন : তাহলে তুমি তোমার বাবার পক্ষ হতে হজ্জ আদায় কর।
